ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

কলাপাড়ায় ১৬টি পূজামন্ডপে চলছে দুর্গোৎসবের ব্যাপক প্রস্তুতি

কলাপাড়ায় চলছে সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। এ উপলক্ষে কলাপাড়ায় আগামী ১১ অক্টোবর ষষ্ঠী পূজার মাধ্যমে শুরু হচ্ছে এই বৃহত্তর ধর্মীয় অনুষ্ঠান। কলাপাড়া থানায় নয়টি ও মহিপুর থানায় সাতটি পুজো মন্ডপ মিলিয়ে সর্বমোট ১৬ টি পূজা মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।


কলাপাড়ায় প্রতিবছরই জমজমাটভাবে শারদীয় দুর্গাপূজার উৎসব পালন করা হয়। পূজাকে সামনে রেখে দিন—রাত কাজ করে যাচ্ছেন প্রতিমা তৈরির কারিগররা। মৃৎশিল্পী রমেন পাল এ প্রতিবেদককে বলেন, গত ২০ বছর ধরে প্রতিমা তৈরির কাজ করছি। এবার ৬টি মন্ডপের প্রতিমা তৈরির কাজ পেয়েছি। সময়মত এসব প্রতিমা পূজাউদযাপন কমিটির নিকট হস্তান্তর করতে দিনরাত কাজ করে যাচ্ছি। তবে করোনার আগে প্রতিটি প্রতিমা তৈরি করতে ৪০/৫০ হাজার টাকা পাওয়া যেত। কিন্তু চলমান পরিস্থিতির কারনে প্রতিমা তৈরির মজুরী ২০/৩৫ হাজার টাকায় নেমে এসেছে।


কলাপাড়া উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি ও পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার গনমাধ্যমকে বলেন, প্রতি বছরের ন্যায় এ বছরও পূজা উদযাপনের জন্য সামগ্রিক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এ বছর কলাপাড়া উপজেলায় ১৬টি পূজামন্ডপে দুর্গোৎসব অনুষ্ঠিত হবে। এ উৎসব সম্পন্ন করতে জাতি—ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার সংমিশ্রণে এ উপজেলায় একটি সুন্দর পূজা উদযাপনের পরিবেশ তৈরি হবে বলে আশা করেন তিনি কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক

সাংবাদিকদের বলেন, শারদীয় দুর্গোৎসব উপলক্ষে কলাপাড়া উপজেলার প্রতিটি পূজা মন্ডপে প্রশাসনের পক্ষ থেকে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা তৈরি করা হবে।


এদিকে নতুন যোগদানকৃত কলাপাডা ও মহিপুর থানার ওসিদ্বয় এ প্রতিনিধিকে বলেন, অতীতের ন্যায় এ বছরও সুন্দর ও সু-শৃঙ্খলভাবে পূজা উদযাপনের সমস্ত ব্যবস্থা প্রশাসনের পক্ষ থেকে গ্রহণ করার আশ্বাস প্রদান করেন।

ads
ads
ads

Our Facebook Page

↑